গল্প নির্ভর একটি মিউজিক ভিডিও নিয়ে মুক্তি পেলো নতুন গান অবহেলা। নয় জুন, বুধবার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি পায় গানটি।

সানজিদ সাব্বিরের কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন এ আর মুসফিক এবং সানজিদ সাব্বির নিজেই।
যেখানে মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন তরুণ অভিনেতা আরফিন জুনায়েদ ও আনফি। অবহেলা গানটি নিয়ে কথা হয় অভিনেতা আরফিন জুয়ায়েদের সাথে। এই গানটিতে অভিনয় তার পথচলাকে সমৃদ্ধ করবে বলে মনে করেন তিনি।
আনসারি সাহেদের পরিচালনায় গানটির দৃশ্যায়ন হয়েছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি সহ বিভিন্ন লোকেশনে। নতুন এই গানটি সবার মাঝে সাড়া জাগাবে বলে আশাবাদী মডেল ও অভিনেতা জুনায়েদ।




Users Today : 4
Users Last 30 days : 1368
Total Users : 23302
Total views : 35794
Who's Online : 0