রাজধানীর বাজারগুলোতে দফায় দফায় বাড়ছে রসুনের দাম। তিন সপ্তাহের ব্যবধানে রসুনের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। আমদানি করা এক কেজি রসুন কিনতে এখন ক্রেতাদের দুইশো টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। রসুনের বাড়লেও কিছুটা কমেছে পেঁয়াজের দাম।

অন্যদিকে, চড়া দামে বিক্রি হচ্ছে সবধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে পাকা টমেটো ও গাজরের দাম। তবে বেগুন, বরবটি দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। আর আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ মাছের দাম অপরিবর্তিত থাকলেও ইলিশের দাম কিছুটা বেড়েছে।
শুক্রবার (৩ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা আমদানি করা রসুনের কেজি বিক্রি করছেন ১৯০ থেকে ২০০ টাকা, যা তিন সপ্তাহ আগে ছিল ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। আর দেশি রসুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, যা তিন সপ্তাহ আগে ছিল ৩০ থেকে ৪০ টাকা।
রসুনের দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীরা পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৩৫ থেকে ৪০ টাকা। যা এক সপ্তাহে আগে ছিল ৪০ থেকে ৪৫ টাকা।
পেঁয়াজের দামের বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী গৌতম বলেন, ভারতে পেঁয়াজের দাম অনেক কমেছে। আবার আমাদের দেশেও পেঁয়াজের ফলন ভালো হয়েছে। বাজারে ভালো মানের পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এ কারণে পেঁয়াজের দাম এখন একটু কমতির দিকে।






Users Today : 1
Users Last 30 days : 1406
Total Users : 23351
Total views : 35870
Who's Online : 0