• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

সীতাকুণ্ড ট্র্যাজেডি: বিস্ফোরণে বার্ন ইউনিটের অর্ধেকের অবস্থা আশঙ্কাজনক

বার্ণ ইউনিটে যারা ভর্তি হয়েছেন, তাদের শারীরিক অবস্থা বেশ নাজুক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যু হলেও এই সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

anandasomoy by anandasomoy
June 5, 2022
in প্রথম পাতা, বাংলাদেশ
0 0
0
সীতাকুণ্ড ট্র্যাজেডি: বিস্ফোরণে বার্ন ইউনিটের অর্ধেকের অবস্থা আশঙ্কাজনক

চমেকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন প্রায় ৬০ জন রোগীর মধ্যে ৩০ জনের অবস্থা আশংকাজনক

0
SHARES
199
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে কদমরসুল এলাকায় বিএম ডিপোতে বেসরকারি কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত পাঁচ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এছাড়া অন্তত ৪ শতাধিক মানুষ দগ্ধ হয়েছেন।

সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত অন্তত ৬০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেছ‌বি: সৌরভ দাশ

এদিকে বিস্ফোরণে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া ৫০ শতাংশ রোগীর শারীরিক অবস্থা বেশ নাজুক হওয়ায় চিকিৎসক বলছেন তাদের অবস্থা আশঙ্কাজনক।

এসব বিষয়ে গণমাধ্যমের সাথে কথাবলেন চমেক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান রফিক উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ৬০ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। তা ছাড়া গুরুতর ৩ জনকে জেনারেল হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়েছে।’

হতাহতদের চিকিৎসায় রক্ত দিতে মধ্যরাতেও হাসপাতালে উপচেপড়া ভিড়

এছাড়া স্থান সংকুলান না হওয়ায় বার্ণ ইউনিটের বেশ কয়েকজন রোগীকে অন্যান্য ওয়ার্ডে রাখা হয়েছে বলেও জানান ওই চিকিৎসক।

ডিপোতে আগুনের ভয়াবহতা এতোই তীব্র যে আশেপাশের এলাকার ভবনের জানালার কাঁচ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট কাজ করছে। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের অন্তঃত ৪ জন কর্মী আহত এবং দগ্ধ হয়েছেন। এছাড়া একজন পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরও বলেন, বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম থেকেও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আনা হয়েছে।

Tags: আগুনআগুনে মৃত্যুকন্টেইনার ডিপোতে আগুনচট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনডিপোতে আগুনসীতাকুণ্ডে আগুন
anandasomoy

anandasomoy

Total Visitors

017687
Users Today : 17
Users Last 30 days : 672
Total Users : 17687
Total views : 29576
Who's Online : 1

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?