জাস্টিন বিবারের মুখের এক পাশ সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে। তাই ঠিকভাবে কথা বলতেও সমস্যায় পড়তে হচ্ছে তাকে। রামসে হান্ট সিন্ড্রোমে মুখ কিছুটা বেঁকে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে তার চোখও। তাই বাধ্য হয়েই নিজের সব কনসার্ট বাতিল করতে হয়েছে তাকে।
১০ জুন, শুক্রবার নিজের ইনস্টাগ্রাম আইডিতে এক ভিডিও বার্তায় নিজের শারীরিক সমস্যঅর কথা তুলে ধরেন বিবার নিজেই। যেখানে তাকে অনেকটা ক্লান্ত দেখা গেছে। তার এক চোখ বন্ধ, মুখের একটা অংশ বেঁকে গেছে।
ঐ ভিডিও বার্তায় জাস্টিন বিবার তার ভক্ত আর শুভানু্ধ্যায়ীদের উদ্দেশ্য বলেন, আমি রামসে হান্ট সিনড্রমে আক্রান্ত হয়েছি। যে কারণে আমার মুখের এক পাশ পুরোপুরিভাবে অবশ হয়ে গিয়েছে। এই শারীরিক সমস্যায় ঠিকভাবে কথাও বলতে পারছি না। এমনকি আমার হাসিও বন্ধ হয়ে গিয়েছে। সেই সাথে আমার চোখেও সমস্যা হচ্ছে। আমি একটা চোখ খুলতে পারছিনা।
এসময় ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করতে দেখা যায় বিবারকে। তিনি বলেন, আমার মুখের এক টা অংশ পুরো অবশ হয়ে গেছে। এটা যেন দীর্ঘস্থায়ী না হয় সে প্রার্থনা রইল। আপাতত আমার সব কনসার্ট বাতিল করতে হচ্ছে, আমার এখন বিশ্রামের প্রয়োজন। যাতে দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি।
এদিকে, মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন, যখন কোনো ব্যক্তি রামসে হান্ট সিনড্রমে আক্রান্ত হন তখন তার মুখমণ্ডলের স্নায়ু ব্যবহারের কার্যকারিতা হারিয়ে ফেলে। কারও কারও কানেও সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে এ সমস্যা অস্থায়ী। আবার কারও ক্ষেত্রে স্থায়ী হতে পারে।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এবং কানাডার টরেন্টোতে কয়েকটি মিউজিক্যাল শো’তে অংশ নেয়ার কথা ছিল এই কানাডিয়ান পপ তারকার। এ ছাড়া আগামী সপ্তাহে নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে কনসার্টের জন্য সময়ও চূড়ান্ত করেছিলেন তিনি। কিন্তু আকস্মিকভাবে মুখমণ্ডলে সমস্যা দেখা দেওয়ায় সব শো বাতিল করতে হয়ছে এই কানাডিয়ান পপ তারকাকে।




Users Today : 15
Users Last 30 days : 836
Total Users : 20112
Total views : 32351
Who's Online : 0