অবশেষে স্ত্রী অভিনেত্রী পরীমনির করা সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের জনপ্রিয় নায়ক শরিফুল ইসলাম রাজ।দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাম্প্রতিক ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা।
এতদিন ধরে গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় পরীর একারই বক্তব্য পাওয়া যেত। পরীর করা অভিযোগের ব্যাপারে রাজ ছিলেন একদমই নিরব, মিডিয়া বা সোশ্যাল সাইটে তিনি কখনো কোন প্রতিক্রিয়া দেখাননি।তার এই নিরবতাতে সন্দেহের মেঘ আরও ঘনীভূত হতে থাকে,তাই অবশেষে আজ শনিবার রাজ তার নিজের প্রতিক্রিয়া বেক্ত করেন। অভিনেত্রী মিম ও তাকে জড়িয়ে আনা সব অভিযোগ অস্বীকার করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘পরী কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনলো,আমি সত্যি তা জানি না। আমিা রীতিমতো শকড্, আমার বিরুদ্ধে আনা পরীর সব অভিযোগই মিথ্যা।’
বিষয়টি নিয়ে আলাপ করতেই রাজ জানালেন, ‘আমি আমার সব কাজই খুব যত্ন সহকারে করে থাকি। সংসারের প্রতি যথেষ্ট যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব এমন অনৈতিক কথা আমি কখনো ভাবতেই পারি না।যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।
অভিনেতা শরিফুল রাজ আরও বলেন, ‘পরী কেন ওই স্ট্যাটাস দিয়েছে সেটা পরীই বলতে পারবে, তাকেই প্রশ্ন করুন। আমার বিশ্বাস, সেই সব ক্লিয়ার করবে। আমি শুধু বলবো, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। বিন্দুমাত্রও সত্যতা নেই।’
প্রতিক্রিয়া প্রকাশের সময় রাজ বলেন, ‘আমি আবারও বলি, আমি এসবের কিছুই জানি না। আমি দৃঢ়ভাবে বলতে চাই আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। পরীমণি কেন এমন করল একমাত্র সেই তা জানে এবং আমি আশা করব সে প্রকৃত বিষয়টি দ্রুত পরিষ্কার করবে।’
নিজেদের দাম্পত্য জীবনের কথা এভাবে বাইরে প্রকাশ করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয় কারও কাছে শেয়ার করা পছন্দ করি না। কারণ, আমি আমার ব্যক্তিগত প্রতিটি বিষয়কে সম্মান ও শ্রদ্ধা করি। এখন ব্যক্তিগত বিষয় আরেকজন কিভাবে প্রকাশ করবে, তার ব্যাখ্যা আমি তো দিতে পারব না’।
অভিনেত্রী পরীমনির করা পোস্ট দেখে তখন নেটিজনরা আশংকা করছিল হয়তো ভাঙ্গনের মুখে রাজ-পরীর সংসার, এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সংসার ভাঙব এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি অনেক ভালোবাসি। আমরা সন্তান নিয়ে দিব্যি সংসার করে যাচ্ছি। গতকালও আমরা কাছের লোকদের নিয়ে বাসায় পার্টি করলাম।’
উল্লেখ্য গত ৯ নভেম্বর বুধবার মধ্য রাতে স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী মিমের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এমনটা ইঙ্গিত করে এক বিস্ফোরক স্ট্যাটাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন চিত্রনায়িকা পরীমনি। একই পোস্টে তিনি পরিচালক রায়হান রাফিকে দালাল বলে উল্লেখ করেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়,চলে আলোচনা সমালচনার ঝড়।





Users Today : 8
Users Last 30 days : 1372
Total Users : 23306
Total views : 35798
Who's Online : 0