মা-বাবা হওয়ার খুশিতে যেন মগ্ন বলিউডে তারকা দম্পতিরা।একের পর এক খুশীর খবর এসেই চলেছে।আলিয়া-রনবির দম্পতির কন্যা সন্তান মা বাবা হবার খুশির রেশ না কাটতেই এবার সেই খুশিতে ভাসতে যাচ্ছেন বিপাশা-করন দম্পতি।আলিয়া ভাটের পর এবার কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী বিপাশা বসু।
শনিবার ৪৩ বছর বয়সে এক ফুটফুটে কন্যা সন্তানের মা হন এই বাঙালি অভিনেত্রী। বিপাশা নিজেই সবাইকে সুখবরটি জানান সোশ্যাল মিডিয়া মারফত। তিনি জানান তারা মা মেয়ে দুইজনই ভাল আছেন।তার মা হবার খবর পাওয়ামাত্র তাঁর অনুসারী থেকে শুরু করে বলিউড তারকাসহ, সবাই তাদের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন।অভিনন্দনের জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি।
প্রায় ছয় বছর আগে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে হয় বিপাশার। বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর একরকম বলিউড থেকে দূরেই আছেন এই অভিনেত্রী।
গত কয়েকমাস আগে হুট করেই তিনি বেবি বাম্পের দুইটি ছবি শেয়ার করে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করেছিলেন বিপাশা। এরপর বেশ কয়েকবার স্বামী করনকে নিয়ে মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কিছু ছবি প্রকাশ করেন বিপাশা।
ছবি দিয়ে বিপাশা লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়। এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দুজনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই শিগগিরই আমরা দুই থেকে তিন হব।’





Users Today : 8
Users Last 30 days : 1372
Total Users : 23306
Total views : 35798
Who's Online : 0