বিতর্ক আর কঙ্গনা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার পেশাগত কাজের চাইতে বিভিন্ন সময় বিভিন্ন চলমান ইস্যুতে প্রয়োজনে-অপ্রয়োজনে কথা বলে, নিজের মন্তব্য দিয়ে বিতর্কের মধ্যে থাকতে বেজায় পছন্দ করেন। এবার ইনস্টাগ্রামকে ‘নির্বোধ’ বলে সম্বোধন করে আবারো বিতর্কের জন্ম দিলেন এই নায়িকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকতে ভালোবাসেন কঙ্গনা রানাওয়াত।দেশ বিদেশের নানা ধরনের ইস্যু নিয়ে স্টোরি, স্ট্যাটসে নিজের মতামত শেয়ার করেন তিনি।তবে তার মতামত বরাবরই থাকে বিতর্কিত। যে কারনে ২০২১ সালে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় সাইট টুইটার তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে। ইলন মাস্ক টুইটার এর দায়িত্ব নেয়ার পর তার মনে আশার সঞ্চার হয়েছে হয়তো তিনি আবার ফিরে পাবেন তার হারানো আইডিটি।তাই কিছু দিন থেকেই টুইটারকে ‘সেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম’ হিসেবে ঘোষণা দিয়ে যাচ্ছেন অভিনেত্রী।তার মতে ‘টুইটার বুদ্ধিগতভাবে, আদর্শগতভাবে অনুপ্রাণিত করে তাকে।দিনকয়েক আগেই ইলন মাস্ককে ট্যাগ করে টুইটারের ‘ব্লু টিক’ সম্পর্কে পরামর্শও দেন এই অভিনেত্রী।
তবে এবার একটু বাড়াবাড়ি করে ফেললেন তিনি।টুইটারের সঙ্গে ইনস্টাগ্রামের তুলনা করতে গিয়ে ইনস্টাগ্রামকে ‘নির্বোধ’ সম্বোধন করে বসলেন তিনি। গত শুক্রবার কঙ্গনা নিজের ইনস্টা স্টোরিতে লিখেন, ‘নির্বোধ ইনস্টাগ্রাম শুধুই ছবি দেওয়ার জন্য। একজন নিজের যা মতামতই লেখে, তা ২৪ ঘণ্টা পর গায়েব হয়ে যায়। যেন সকলেই অস্থির মস্তিষ্কের। কারণ ওরা তো নিজেরাই জানে না ঠিক কী বলতে চায়! এর থেকে গায়েব হয়ে যাওয়াই তো ভালো। ’
নিজের মতামত জানাতে গিয়ে তিনি আরও বলেন যে‘আমাদের মতো অনেকেই আছে যারা নিজেদের ভাবনার ব্যাপারে স্থির। তারা চায় তাদের ভাবনা যেন পরবর্তীতে ডকুমেন্টেড থাকে, যাতে অন্যরা দেখতে পারে। তারা চায় তাদের বলা কথা যেন হারিয়ে না যায়। এগুলো আসলে মিনি ব্লগ। বিভিন্ন বিষয় এবং বস্তুর আরো উন্নতির জন্য এগুলো খোলা থাকা উচিত।’
এদিকে ইলন মাস্ককে টুইটারের ‘ব্লু টিক’ সম্পর্কে পরামর্শ দিতে গিয়ে কঙ্গনা লেখেন, ‘কিছু মানুষ ভেরিফিকেশন পেয়ে যান, আবার কিছু মানুষ পান না। এর কারণ আমি বুঝতেই পারি না। আমি ব্লু টিক পেলেও আমার বাবা ব্লু টিকের আবেদন করলে তা বাতিল করে দেবে। যেন তিনি বেআইনি জীবন যাপন করছেন। আমার মনে হয় ভারতে যাদের কাছে আধার কার্ড আছে তাদের সকলকেই ভেরিফিকেশন দেওয়া উচিত!!’
কঙ্গনার সাম্প্রতিক এসব কর্মকাণ্ড দেখে নেটিজনদের বুজতে অসুবিধা হয়নি যে তিনি আবার টুইটার এ ফিরে যেতে এই সূক্ষ্ম চালাকি করছেন,কিন্তু তিনি যে ইনস্টাগ্রামকে নির্বোধ বলেছেন তা নিয়ে কতটা বিতর্কের মুখে পড়তে হয় তাই এখন দেখার বিষয়!!





Users Today : 9
Users Last 30 days : 644
Total Users : 17610
Total views : 29492
Who's Online : 0