হটাৎ করে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু এবং হাসপাতালে ভর্তি দুই বেড়ে গেছে।সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে ,এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৩ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৯২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।এই নতুন আক্রান্তসহ বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৮৫১ জন।
আজ ১৫ নভেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৯২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭২ জন এবং ঢাকার বাইরে ৩২০ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুরোগীর সংখ্যা দুই হাজার ৮৫১ জনে।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে ১৭ হাজার ৪৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন। তাদের মধ্যে ঢাকায় ২৮ হাজার ৭৪৩ জন এবং ঢাকার বাইরে ১৪ হাজার ৫৬৪ জন।
এর আগে গত ৩ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছিল।



Users Today : 25
Users Last 30 days : 841
Total Users : 20202
Total views : 32452
Who's Online : 1