আবারো বন্দুকধারীর হামলার কবলে যুক্তরাষ্ট্র। গত ১৩ নভেম্বর রবিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছে। ঘটনার পরদিন ১৪ নভেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জিম রায়ান এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ সূত্রে জানা যায়,রবিবার এক বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে থাকে,এতে ঘটনা স্থলে হতাহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী।পরে জানা যায় হতাহতদের মাঝে ৩ জন মারা গেছেন। ওই ঘটনার পরপরই হামলাকারী পালিয়ে যায়।স্থানীয় সময় রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কালব্রেথ রোডে গুলির ঘটনার পরপরই পুলিশ এক টুইটে সবাইকে ক্যাম্পাসে আশ্রয় নেয়ার পরামর্শ দেন।
এদিকে হামলার ঘটনার পর হামলাকারী পালিয়ে গেলেও বেশ কয়েক ঘণ্টা অভিযানের পরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানায়, ২২ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম ক্রিস্টোফার ডার্লিন জোনস। সে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০১৮ সালে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত হয় বলে নিশ্চিত করা হয়েছে। বলেও নিশ্চিত করা হয়।
জোনসের বিরুদ্ধে এরই মধ্যে হত্যা ও অস্ত্র মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানায় ভার্জিনিয়া পুলিশ। তবে ওই শিক্ষার্থী ঠিক কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্যাম্পাস পরিদর্শন করেছেন। বন্দুক হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস।




Users Today : 28
Users Last 30 days : 844
Total Users : 20205
Total views : 32455
Who's Online : 0