বলিউডের সুপারস্টার অভিনেতা আমির খান অভিনয় থেকে বিরতি নেয়ার কথা ঘোষণা করেছেন। নিজের পরিবারের সাথে আরো বেশি সময় কাটানোর জন্য এমন সিদ্ধান্ত নেন এই অভিনেতা।
উল্লেখ্য গত মাসে আমির খানের মা জিনাত হুসেন হৃদরোগে আক্রান্ত হন পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুলত এরপরই থেকেই আমির অভিনয় থেকে নিজেকে দূরে রাখার সিধান্ত নেন। মা এবং পরিবারকে আরও বেশি সময় দিতেই সিনেমার জগৎ থেকে বিরতি নিতে চান ‘লাল সিং চাড্ডা’ খ্যাত এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যগুলোয় কথা বলতে গিয়ে আমির বলেন যে তিনি গত ৩৫ বছর ধরে অবিরাম কাজ করে চলেছেন। গ্ল্যামার জগতে ব্যস্ততার কারণে অনেক কিছু মিস করেছেন। মা ,ভাই-বোন, সন্তান কাউকেই তিনি সময় দিতে পারেন নি।
তিনি আরো জানান, তিনি যখনই যে কাজ করেছেন তখনই তাতে এতো মনোনিবেশ করেছেন যে অন্য সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটি সঠিক নয় স্বীকার করে এই অভিনেতা বলেন আমি এখন আমার পরিবারের সাথে থাকতে চাই। তাদেরকে সময় দিতে চাই এবং মা, ভাই-বোন ও সন্তানদের সাথে দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করেত চাই।
এদিকে তার বিরতি নেওয়ার ঘোষণায় নেটদুনিয়ায় আমিরের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে হতাশামূলক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অভিনেতার এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিজেদের মতামত প্রকাশ করছেন অনেকেই। অভিনয়ে ফিরে আসার অনুরোধ জানাচ্ছে তাকে। আমিরের সিনেমা বয়কটের বিরুদ্ধেও মুখ খুলেছেন নেটিজনরা,কড়া প্রতিবাদ করছেন এই বয়কট প্রথার। ভক্ত-অনুরাগীরা একের পর এক স্ট্যাটাস ও টুইট এর মাধ্যমে বলিউডে আমির খানের অবদান ও প্রভাব মনে করিয়ে দিচ্ছে।
এদিকে গত বেশ কিছু বছর ধরে সময়টাও ভাল যাচ্ছে না আমিরের। তার শেষ দুটি সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ এবং ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়েছিল। কিছুদিন আগে একটি বিজ্ঞাপনে কাজ করেও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এই অভিনেতা।সব কিছু মিলিয়েই ব্যস্ততম জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসতে অভিনয় থেকে বিরতির নিতে চান এই অভিনেতা। তবে সেই বিরতিটা কতটা দীর্ঘ হয়, সেটাই এখন দেখার বিষয়!
জীবনকে ভিন্নভাবে উপভোগ করতে চান জানিয়ে ভারতীয় গণমাধ্যমকে আমির খান বলেন, ‘বছর দেড়েক আমি অভিনয় থেকে দূরে থাকতে চাই ।সম্পূর্ণ অন্য অভিজ্ঞতায় জীবন যাপন করতে চাই।






Users Today : 8
Users Last 30 days : 477
Total Users : 19241
Total views : 31380
Who's Online : 0