রাজধানীর খিলগাঁও উড়াল সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছে। শনিবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের হলেন মো. জজ মিয়া (৩৬) আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)। তারা সকলেই রাজধানীর মুগদা এলাকার বসবাস করতেন।
সড়ক দুর্ঘটনার নিহতদের বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আমি নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এরা তিন বন্ধু শুক্রবার রাত ৯ টায় দাওয়াত খেতে রামপুরায় গিয়েছিলেন।সেখান থেকে মুগদায় ফেরার পথে খিলগাঁও উরাল সড়কে সাড়ে ৩টায় বেপরোয়া গতিতে আসা দ্রুতগামী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।গুরুতর জখম অবস্থায় সেখানে পড়ে ছিলেন তিনজন।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিন দক্ষিণ মুগদা এলাকায় থাকতেন,তিনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। জজ মিয়াও থাকতেন একই এলাকায় তবে তিনি কি করতেন সে বিষয়ে কিছু জানা যায়নি। আর মেহেদী হাসানের থাকতেন মুগদা মেডিকেলের পাশে,পেশায় একজন চাল ব্যবসায়ী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।






Users Today : 7
Users Last 30 days : 477
Total Users : 19173
Total views : 31300
Who's Online : 0