ক্রমেই অবস্থা সংকটজনক হচ্ছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। হাসপাতাল সুত্রে জানা যায় গত রাতে পর পর ১০ বার তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন । অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা।
হাসপাতাল থেকে জানানো হয়েছে যে,’গতকাল শনিবার রাতে ১০ বার মৃদু হৃদ্রোগে (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। ঐন্দ্রিলার অবস্থা সংকটজনক।‘
উল্লেখ্য গত ১ নভেম্বর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সদ্য ক্যান্সার থেকে মুক্ত হওয়া অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেদিন তাঁর ব্রেনস্ট্রোক হয়েছিল। সেদিন অই তাকে দ্রুত হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সেই থেকে টানা ১৯ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।
ভর্তির পর থেকে ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন এই অভিনেত্রী। সিপিআর দেওয়া হয়েছে তাঁকে। অন্য হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে পরামর্শ নেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসকদের সব ধরনের চেষ্টার পরও অভিনেত্রীর শারীরিক অবস্থার কোন উন্নতি হচ্ছে না বরং দিন দিন অবনতি হচ্ছে। ভর্তির পর মাঝখানে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিল, ঐন্দ্রিলার অবস্থা স্থিতিশীল। কিন্তু ১৭ নভেম্বর থেকে আবার অবস্থা খারাপ হতে থাকে রক্তচাপ ওঠানামা করতে থাকে। সংক্রমণের জন্য কড়া কড়া ওষুধও চলছে। বৃহস্পতিবার রাত থেকেই ঐন্দ্রিলার শরীর পুরো অসাড়।এর মধ্যেই গতকাল শনিবার এতবার হৃদরোগে আক্রান্ত হয়ে অত্যন্ত সংকটজনক অবস্থায় চলে গেছেন এই অভিনেত্রী।
পর পর দুইবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হয়ে নিজের ক্যান্সার জয়ের গল্পও শুনিয়েছিলেন তিনি।এছাড়া জি বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’ কাজ করেন এবং ওয়েব সিরিজ ‘ভাগাড়’ গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেন তিনি।







Users Today : 29
Users Last 30 days : 1045
Total Users : 18572
Total views : 30595
Who's Online : 0