ফিল্মি কায়দায় এবার মৃত্যুদণ্ড প্রাপ্ত জঙ্গি ছিনতাই ঘটনা ঘটলো আদালত চত্বর থেকে।২০ নভেম্বর দুপুরে পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে পুলিশের মুখে স্প্রে করে দুই জঙ্গি আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় মোটরসাইকেলে করে চারজন লোক এসে আসামি ছিনিয়ে নেয় পুলিশের কাছ থেকে।
পালিয়ে যাওয়া দুই জঙ্গি হল মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।এই দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
তারা দুইজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এর সদস্য এবং দুইজনই দীপন হত্যা মালায় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি। আর লেখক অভিজিৎ রায় হত্যা মামলাতে আবু সিদ্দিক সোহেলের ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল।
জঙ্গি ছিনতাইয়ের পরপরই তাদের গ্রেপ্তারের জন্য কঠোর অভিযান পরিচালনা করছে পুলিশ। আদালত সমূহের নিরাপত্তা বেবস্থা জোরদার করা হয়।ইতিমধ্যে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরিয়ে দিতে পারলে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে।পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে জঙ্গি ছিনাতাইয়ের ঘটনায় সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,’সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে যাতে কেউ পালিয়ে যেতে না পারে। তাদেরকে ধরার জন্য যা যা ব্যবস্থা নেয়া দরকার সব ব্যাপারে সতর্ক করা হয়েছে। খুব শিগগিরই তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে।‘
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কি-না, কিভাবে ঘটল শিগগিরই তদন্তের মাধ্যমে বের করে আনা হবে।





Users Today : 40
Users Last 30 days : 856
Total Users : 20217
Total views : 32467
Who's Online : 0