ব্রাজিলিয়ান প্রানভোমরা নেইমার জুনিয়র অবশেষে ইনজুরি নিয়ে সরে দাড়াতে বাধ্য হলেন বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বের ম্যাচ থেকে। যদিও আপাতত গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকে তাকে বাদ রাখা হয়েছে কিন্তু তার এই মারাত্নক ইনজুরি থেকে তিনি আর বিশ্বকাপে ফিরে আসতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়!
গত ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান ব্রাজিলিয়ান তারকা নেইমার।রেকর্ড পরিমান ফাউলের স্বীকার হয়ে মারাত্নক ইনজুরি নিয়ে খেলার ৮০ মিনিটে মাঠ ছাড়েন তিনি। শেষবারের মতো বিশ্বকাপ খেলতে আসা নেইমারের ইনজুরি এতটাই গুরুতর যে তিনি দলের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তা নিয়ে ছিল যথেষ্ট শঙ্কা ।গতকাল দিনভর আলোচনা ছিল মারাত্নক এই ইনজুরি নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোয় খেলতে পারবেন তো নেইমার?
যদিও কোচ তিতেসহ সংশ্লিষ্ট সবাই আশার কথা শুনিয়েছেন যে চোট কাটিয়ে মাঠে নামবে নেইমার।তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ নিশ্চিত করে বলেছে যে, গ্রুপ পর্বে আর মাঠে নামতে পারছেন না ব্রাজিলের এই তারকা ফুটবলার। স্প্যানিশ দৈনিক মার্কাও একই কথা জানিয়েছে। ফলে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলা হচ্ছে না তার।
নেইমারের আঘাতের পরীক্ষা-নিরীক্ষার পর ব্রাজিল দলের ডাক্তার জানিয়েছেন, নেইমারকে গ্রুপ পর্বের ম্যাচ দুটিতে খেলতে পারবেন না।এমআরআই রিপোর্ট এ দেখা গেছে আঘাত গুরতর। চোটে পড়ে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার।তাই তাকে বিশ্রামে রেখে চিকিৎসা চলতে থাকবে। যদি সুস্থ হন তখন নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।
উল্লেখ্য এর আগে ২০১৪ সালে নিজ দেশে বিশ্বকাপেও ইনজুরিতে পড়েন এই তারকা,কোয়ার্টার ফাইনালে পিঠের ইনজুরিতে আক্রান্ত হয়ে নিজেকে সরিয়ে নেন বিশ্বকাপ থেকে। ইনজুরির পর বেশ ভেঙে পড়েছেন তিনি। তবে শিগগিরই আবার মাঠে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে নেইমার লিখেন, ‘এটা বলে বোঝানো যাবে না যে, এই জার্সিটি পরে আমি কতোটা গর্ব আর ভালোবাসা অনুভব করি। যদি ঈশ্বর আমাকে কোন দেশে জন্মাবো সেটি জিজ্ঞেস করতো, তাহলে আমি বলতাম সেটি হবে ব্রাজিল।’
পোস্টে তিনি আরও বলেন, ‘আজ আমার ক্যারিয়ারের কঠিন মুহূর্তের ভেতর একটা ঘটেছে… এবং সেটি আবার বিশ্বকাপে। আমি ইনজুরিতে পড়েছি এটা খুবই বিরক্তিকর, এটা খুবই কষ্টের কিন্তু আমি নিশ্চিত যে, আমি ফিরে আসব, কেননা আমি দেশের জন্য, সতীর্থদের জন্য আর নিজের জন্য করতে সর্বোচ্চ চেষ্টা করি। আমার জীবনের কোন কিছুই আমি সহজে পাইনি, আমাকে আমার স্বপ্ন পূরণে আর লক্ষ্যে পৌঁছাতে সংগ্রাম করতে হয়েছে।’
তার এই আবেগঘন পোস্টে ভক্তদেরও আবেগ আক্রান্ত করে দেয়। সবাই আসা করছে দ্রুত সুস্থ হয়য়ে তিনি আবার বিশ্বকাপে অংশগ্রহন করবেন।দুই ম্যাচে নেইমারের ছিটকে যাওয়ার খবরের পর তার বিকল্প কে হতে পারেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। সাবেক এই বার্সেলোনা তারকার বিকল্প হিসেবে রদ্রিগো কিংবা আন্তনির নাম শোনা যাচ্ছে।





Users Today : 35
Users Last 30 days : 690
Total Users : 17705
Total views : 29596
Who's Online : 0