চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ ২৮ নভেম্বর দুপুরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন।এরপর ফলাফলের বিস্তারিত নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশের উদ্বোধনের পরপরই পরীক্ষা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করা যাবে।
আজ দুপুর ১২টায় একযোগে স্ব স্ব কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে পরীক্ষার ফলাফল। বোর্ডের ওয়েবসাইট, রেজাল্টের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এসএসসি ও সমমানের ফল জানা যাবে। চলুন জেনে আসি কিভাবে ফলাফল সংগ্রহ করা যাবে,
ওয়েবসাইট থেকে ফলাফল জানবেন যেভাবেঃ
নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বোর্ড ও বছর সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।
আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট কর্নারে’ ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে।
এছাড়া প্রতিষ্ঠান প্রধানরা রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবেন।
এসএমএসের মাধ্যমে ফলাফল জানবেন যেভাবেঃ
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
উল্লেখ্য সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।সেই ধারাবাহিকতায় আজ ২৮ নভেম্বর প্রকাশিত হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল।এ বছর ৯ টি সাধারন শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে পরীক্ষায় অংশগ্রহন করে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী।






Users Today : 40
Users Last 30 days : 756
Total Users : 19956
Total views : 32155
Who's Online : 0