সাধারণ রোগীদের মত ১০ টাকায় টিকেট কেটে আজ সকালে চোখের ডাক্তার দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিচতলায় বহির্বিভাগ উপস্থিত হন প্রধানমন্ত্রী। তিনি সেখান থেকে সাধারন রোগীদের মত ১০ টাকার টিকিট কাটেন।এরপরে হাসাপাতালে তখনকার সময় কর্তব্যরত চোখের ডাক্তারকে চোখ দেখিয়ে সেবা নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হাসপাতালের পৌঁছালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
সংবাদমাধ্যম সুত্রে জানা যায়, চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় হাসপাতালে উপস্তিত বহির্বিভাগের নার্স, হাসপাতলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এছাড়াও তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে ছবি তোলেন।এই সময় প্রধানমন্ত্রী তাদের কাছে দোয়া চান এবং তাদের সুস্বাস্থের জন্য নিজেও দোয়া করেন।






Users Today : 15
Users Last 30 days : 690
Total Users : 17756
Total views : 29651
Who's Online : 0