রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।অভিযান পরিচালনার সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে আটক করেছে পুলিশ।ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।
অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৯৩০ পিস ইয়াবা, ১০৮ গ্রামের ৬৫ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৪১৫ গ্রাম গাঁজা ও ৯৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ্ ৩০ নভেম্বর বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এই সময় এই ৩৮ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।






Users Today : 8
Users Last 30 days : 1395
Total Users : 23358
Total views : 35878
Who's Online : 0