২০শে নভেম্বর থেকে কাতারে শুরু হওয়া’গ্রেটেস্ট শো অন দা আর্ত’ খ্যাত ফিফা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব।হাজার মাইল দূরে লাল সবুজের বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এর উন্মাদনা। ফুটবলের এ ডামাডোলের মধ্যেই ক্রিকেটের উত্তাপ ছড়াতে কোহলি-রোহিতরা এখন ঢাকায়।
আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ভারতীয় ক্রিকেটারদের বহনকারী বিমানটি।সর্বশেষ ২০১৫ সালের পর দীর্ঘ সাত বছর বাদে আবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এলো ভারতীয় ক্রিকেট দল।
ভারতীয় ক্রিকেটারদের বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বিরাট কোহলিদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ভারতের জাতীয় দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজ ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসে ভারতীয় জাতীয় ক্রিকেট দল।
আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির। খেলা শুরু হবে বেলা ১২টায়।
এছাড়া চট্টগ্রামেই ১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট।সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলায় ২২ ডিসেম্বর থেকে।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।সেবার বেশ কষ্টদায়ক স্মৃতি নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছিলো তারা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশের কাছে সিরিজে হেরেছিল ভারত।আর একমাত্র টেস্ট ম্যাচটিও ড্র হয়েছিল।
আসুন জেনে নেই দুইদলের মধ্যে অনুষ্ঠিত ওয়ানডেতে কারা কারা থাকছেনঃ
৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ভারতের ওয়ানডে স্কোয়াডঃ
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহম্মদ সিরাজ, দীপক চাহার ও কুলদীপ সেন।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলঃ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন ও নুরুল হাসান।






Users Today : 38
Users Last 30 days : 461
Total Users : 19336
Total views : 31482
Who's Online : 0