চলন্ত ট্রেনের ধাক্কায় কুমিল্লার মনোহরগঞ্জে সিএনজিচালিত এক অটোরিকশার তিন যাত্রী নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬ জন
তিনি জানান, মঙ্গলবার সকালে নোয়খালী থেকে লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০ টার দিকে তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেললাইনের ওপর আটকে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী নিহত এবং অন্য ২ যাত্রী গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, তুঘুরিয়া এলাকার লেভেলক্রসিংটি দীর্ঘদিন যাবত অরক্ষিত ছিলো।






Users Today : 18
Users Last 30 days : 673
Total Users : 17688
Total views : 29577
Who's Online : 0