গাজীপুরে টেক্সটাইল মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ ৮ ডিসেম্বের বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে গাজিপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকার এসবিএস টেক্সটাইল মিলের তুলার গোডাউনে এ আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃরাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৭ জন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেছেন,” আজ দুপুর সোয়া ১২টার দিকে আমরা কেওয়া নতুন বাজার এলাকার এসবিএস টেক্সটাইল মিলের তুলার গোডাউনে আগুন লাগার খবর পাই।খবর পাবার সাথে সাথে গাজীপুর ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।“
যদিও ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিটের কারনে হয়তো আগুন লেগে থাকতে পারে তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।আগুনে ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ ও জানা যায়নি এখন পর্যন্ত।






Users Today : 9
Users Last 30 days : 800
Total Users : 18905
Total views : 30987
Who's Online : 0