গত চব্বিশ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।
মাদকদবিরোধী অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০৩০১ পিস ইয়াবা, ১১৬.১ গ্রাম হেরোইন এবং ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃফরিদপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতা নিহত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ১০ ডিসেম্বর শনিবার সকাল ছয়টা থেকে আজ ১১ ডিসেম্বর রবিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।এই সময় এই ২০ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।






Users Today : 5
Users Last 30 days : 643
Total Users : 17591
Total views : 29470
Who's Online : 0