আজ ১১ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে একাদশ জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করবেন বিএনপির সাত এমপি।
গতকাল ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ঘোষনা করা হয় জাতীয় সংসদের বিএনপির সাত এমপি পদত্যাগ করবেন।গণসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির একাদিক সংসদ সদস্য জানান যে বর্তমান একাদশ জাতীয় সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যরা একসঙ্গে পদত্যাগ করবেন, এরই মধ্যে তারা সংসদের স্পিকার বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।১১ ডিসেম্বর তারা সংসদে গিয়ে স্বহস্তে পদত্যাগপত্র জমা দিয়ে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করবেন।
বিএনপির সংসদ সদস্যরা আজ রবিবার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।সকাল ১১টায় স্পিকারের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশে বিএনপি দলীয় সাত এমপি একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।সমাবেশ শেষ হবার পর গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ বিষয়টি নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত নেয়া হয় বিএনপির সংসদ সদস্যরা রবিবার সকাল ১১টায় সংসদে যাবেন এবং সেখানে গিয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে তারা পদত্যাগপত্র জমা দেবেন।“
আরও পড়ুনঃদুবাইয়ে তিন বাংলাদেশি তরুনের মৃত্যু
একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ , ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন।
উল্লেখ্য ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। মির্জা ফখরুল ইসলাম নির্ধারিত সময়ে শপথ না নিলে বগুড়া–৬ আসন শূন্য ঘোষণা করা হয়। পরে সে আসনে জয়ী হন বিএনপির প্রার্থী জিএম সিরাজ।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “একাদশ সংসদে বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ কার্যক্রম অচল হয়ে যাবে, এটা ভাবার কোন কারণ নেই । যদি বিএনপির এমপিরা পদত্যাগ করে তবে তা বিএনপির একটি ভুল সিদ্ধান্ত হবে।“
তিনি আরও বলেন,’ ১০ ডিসেম্বরের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে, তারেক ফিরে আসবে বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর, তারেক ফিরে আসবে কোন বছর?






Users Today : 4
Users Last 30 days : 684
Total Users : 17674
Total views : 29561
Who's Online : 0