আজ ১২ ডিসেম্বর সোমবার সারা দেশের ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি আজ দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল এই লটারি অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
গতকাল ১১ ডিসেম্বর রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মাউশির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি ডিজিটালি এই লটারি অনুষ্ঠানের উদ্বোধন যখন করবেন সেইসময় অন্যান্য মহানগরী, জেলা সদর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী বিদ্যালয়ের ভর্তি লটারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষাসচিব আবু বকর ছিদ্দীক এবং মাউশির পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
মাউশি সূত্রে জানা যায়, এ বছর অর্থাৎ ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত এক লাখ সাত হাজার ৮৯টি শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আরও পড়ুনঃ ১৪ ডিসেম্বর প্রকাশিত হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল
এর আগে গত ১০ ডিসেম্বর মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু করার কথা ছিল।পরে অনিবার্য কারনবশত এই তারিখ পিছিয়ে ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
অন্যদিকে আগামিকাল ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।






Users Today : 1
Users Last 30 days : 659
Total Users : 18979
Total views : 31080
Who's Online : 0