জমকালো আয়োজনে মরুর দেশ কাতারে গত ২০ নভেম্বর পর্দা উঠে ”গ্রেটেস্ট শো অন দা আর্ত” নামে খ্যাত ফিফা বিশ্বকাপের। নানা অঘটন, রোমাঞ্চ আর নতুন ইতিহাস গড়ার মধ্য দিয়ে অনন্য হয়ে থাকবে এবারের আসর।
গত ২০ নভেম্বর গ্রুপ পর্বের খেলার মাধ্যমে শুরু হওয়া এবারের বিশ্বকাপে ব্রাজিল-ক্যামেরুনের ম্যাচ দিয়ে শেষ হয় গ্রুপপর্বের লড়াই। গ্রুপ পর্বের লড়াইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে অনুষ্ঠিত হয় শেষ ১৬ লড়াই।কাতার বিশ্বকাপে ২০২২ নক আউট পর্ব শেষ হয় ৬ ডিসেম্বর। নক আউট পর্বের বিজয়ীদের নিয়ে মাঝখানে দুই দিন বিরতি দিয়ে ৯ এবং ১০ ডিসেম্বর শুরু হয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ।কোয়ার্টার ফাইনাল শেষে চূড়ান্ত হয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ।
চার সেমিফাইনালিস্ট ফ্রান্স, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা ও মরক্কোকে নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ফাইনালে উঠার লড়াই।কাতারের লুসাইলে ১৩ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে সেমিফাইনালের প্রথম ম্যাচ। সেমিফাইনালে ৮ বছর পর আবারও সেরা চারে জায়গা করে নেয়া মেসির আর্জেন্টিনা আজ লড়বে মদ্রিচের ক্রোয়েশিয়ার বিপক্ষে।রাশিয়ায় বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। এবার সুযোগ মেসিদের সামনে সে হিসেব শোধ করে দেয়ার।
বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আজ আরও একটা মহারণের জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা।সৌদিআরবের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে এবারের আসরের সবচাইতে বড় অঘটনের জন্ম দেয় লাতিন আমেরিকার এই দেশটি। তখন থেকেই একরকম ফাইনালের সমান চাপ নিয়ে বিশ্বকাপের সব ম্যাচ খেলছে আর্জেন্টাইনরা।তাই মানসিক ভাবে বেশ ভালো অবস্থানে আছে তারা।
আরও পড়ুনঃসেমিফাইনাল হয়ে ফাইনাল,বিশ্বমঞ্চ ভাঙার অপেক্ষায়
বিশ্বকাপের লক্ষ্য পূরণের পথে এবার তাদের সামনে ক্রোয়েশিয়া বাধা। মানসিক ভাবে বেশ ফুরফুরে থাকলেও টানা হলুদ কার্ডের বাধায় সেমিফাইনালে আর্জেন্টিনা পাচ্ছে না মার্কোস অ্যাকুনা এবং মন্টিয়েলকে। ইনজুরি কাটিয়ে এখনো পুরোপুরি ম্যাচ ফিটনেস পাননি অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে তাকে প্রস্তুত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশ নিয়ে কিছুটা বেকায়দায় আছে কোচ স্কেলনি।
বিশ্বকাপে অঘটনের স্বীকার হয়েও একটা সাধারণ দল নিয়েও দুর্দান্ত হয়ে উঠার গল্প রচনা করে চলেছে এবারের আর্জেন্টিনা।মেসির নির্ভরতা থেকে বের হয়ে তরুণরা কাঁধে তুলে নিয়েছে দায়িত্ব।এবারের আসরে শীর্ষ চারের গন্ডিতে সীমাবদ্ধ হয়ে যাওয়া বিশ্বকাপে ওরা একমাত্র লাতিন প্রতিনিধি।আর মাত্র দুটো সিঁড়ি অতিক্রম করতে পারলে ৩৬ বছরের শিরোপা খরা ঘোচাবে আলবিসেলেস্তেদের।







Users Today : 27
Users Last 30 days : 803
Total Users : 17948
Total views : 29862
Who's Online : 0