রাজধানীর পুরান ঢাকার একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট।
আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গনমাধ্যমকে বলেন, আমরা বিকেল ৫টা বাজে পুরান ঢাকার নাজিরা বাজারের আলু বাজারে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চার তলায় থাকা জুতার কারখানাতে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ হতে প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারা যায়নি।এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও এখনো পাওয়া যায়নি।






Users Today : 0
Users Last 30 days : 1172
Total Users : 21670
Total views : 34054
Who's Online : 0