যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
গতকাল ১৫ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই যুবক হলেন যশোরের মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের শিহাব হোসেন (১৮)।
দুর্ঘটনার খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়।সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করে তারা মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আরও পড়ুনঃ ২০ ডিসেম্বর থেকে শুরু করোনা ভাইরাসের চতুর্থ ডোজের টিকাদান
দুর্ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা সংবাদমাধ্যমকে বলেন,নিহত দুই যুবক মোটরসাইকেলে করে রাজগঞ্জ থেকে মনিরামপুরে যাচ্ছিলেন।পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে আঘাত লাগে। এতে তাঁরা ছিটকে সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।






Users Today : 53
Users Last 30 days : 1149
Total Users : 21419
Total views : 33791
Who's Online : 0