রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে বলাকা ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় মো.তানভীর সাজ্জাদ নামে ৩২ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল ২০ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বলাকা ভবনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহত তানভীরের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে।
নিহত তানভীরের ভাই মো. ইলিয়াস গণমাধ্যমকে জানান,তানভির গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে মিরপুর ১০ নাম্বার থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল।পথিমধ্যে বলাকা ভবনের সামনে এসে পৌঁছালে পেছন থেকে আসা ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৮ জন আটক
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বিমানবন্দর সড়কে বলাকা ভবনের পাশে ট্রাকের ধাক্কায় ঐ যুবক গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যারা ওই যুবককে হাসপাতালে নিয়ে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাওয়া যায়নি। নিহতের আত্বীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।







Users Today : 10
Users Last 30 days : 653
Total Users : 17643
Total views : 29527
Who's Online : 0