টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন।
আজ ২৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় টাঙ্গাইল জেলার সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন মামা মাসুদ রানা (২৮) ভাগ্নে শাকিল (১৭)।মাসুদ রানা সখিপুর উপজেলার বাগবেড়া এলাকার বাসিন্দা।তার পিতার নাম ওহাব আলী। শাকিল আহমেদ বাড়িও ওই একই গ্রামে। তার পিতার নাম আবদুস সালাম।
প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী বয়ানে জানা যায়,আজ সকাল ৯টার দিকে মামা ভাগ্নে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
স্থানীয় লোকজন বেপরোয়া ট্রাকটিকে জব্দ করেছে।
আরও পড়ুন:রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪০ জন আটক
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেছেন,”দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।“





Users Today : 23
Users Last 30 days : 763
Total Users : 19979
Total views : 32181
Who's Online : 0