সাজেকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছেন।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৮ নম্বর মধ্যপাড়া নামক স্থানে জিপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছেন।
আজ ২৩ ডিসেম্বর শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সাজেক থানার পুলিশ। নিহত মোটরসাইকেল আরোহী পর্যটকের নাম তানভির (২৭)। তিনি চট্টগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, আজ সকালে সাজেক থেকে ফেরা একটি মোটরসাইকেল তার বিপরীত পাশ দিয়ে আসা জিপগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা মোটরসাইকেল আরোহী পর্যটককে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে পাঠায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুনঃ আ.লীগের সম্মেলন উপলক্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা
দুর্ঘটনায় পর্যটক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি নুরুল হক বলেন, “আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে মোটরসাইকেলচালককে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে পাঠাই। সেখানে তার মৃত্যু হয়েছে।“
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।





Users Today : 10
Users Last 30 days : 630
Total Users : 18988
Total views : 31089
Who's Online : 0