শরীয়তপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত ইমরান হোসেন নামে ২৬ বছর বয়সী এক যুবক মারা গেছেন।
গতকাল ২৪ ডিসেম্বর শুক্রবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন
নিহত ইমরান হোসেনের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকায়।গত ২১ ডিসেম্বর মঙ্গলবার বোমা বিস্ফোরণে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়।সেখানেই গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
আরও পড়ুনঃরাজধানীতে মাদকসহ আটক ৫২ জন
বোমা বিস্ফোরণে নিহতের প্রসঙ্গে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেছেন, ”আহত ইমরানের সঙ্গে থাকা লোকজন বিস্ফোরণের কারন সম্পর্কে শত্রুতা করে কেউ তার গোয়াল ঘরে বোমা রেখে গিয়েছিল বলে জানালেও প্রকৃতপক্ষে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হয় সে। বিষয়টি শরীয়তপুর জেলা পুলিশ অবগত আছে। ঘটনা জানার পর শরীয়তপুর জেলার একজন পুলিশ কর্মকর্তা ঢাকা এসেছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।“







Users Today : 17
Users Last 30 days : 651
Total Users : 17586
Total views : 29464
Who's Online : 0