সফলভাবে অনুষ্ঠিত হওয়া আওয়ামীলীগের ২২তম জাতীয় সম্মেলনের পর আজ বসতে যাচ্ছে দলটির নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা।
আজ ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা আহ্বান করা হয়েছে।সভায় সভাপতিত্ব করবেন আওয়ামীলীগের দশমবারের মতো নির্বাচিত সভাপতি শেখ হাসিনা।
গতকাল ২৫ ডিসেম্বর রবিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
দলের তৃতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সময় মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুনঃ টানা দশমবারের মতো সভাপতি শেখ হাসিনা,সম্পাদক পদে হ্যাটট্রিক ওবায়দুল কাদেরের
আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন: বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জমান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন।
আওয়ামী লীগের এই ২২তম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে টানা দশমবারের মতো পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আরও পড়তে পারেনঃআওয়ামী লীগের নতুন কমিটিতে যারা আছেন
এছারাও এ সম্মেলনের মধ্য দিয়ে সভাপতিমণ্ডলীর নতুন কমিটি গঠন করা হয়েছে। সেখানে বেশির ভাগ পদেই পুরনো নেতারা বহাল আছেন। গত কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্য থেকে তিনজন বাদ পড়েছেন।তবে সভাপতিমণ্ডলীতে নতুন সদস্য হিসেবে যোগ হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন।
আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে আজ সভাপতিমণ্ডলীর সভায় দলের শূন্য থাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদগুলোতে নেতৃত্ব নির্বাচন করা হবে। সদস্য পদে কয়েকজন নতুন মুখ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।







Users Today : 19
Users Last 30 days : 654
Total Users : 18974
Total views : 31074
Who's Online : 0