রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
গতকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর বেগুনটারী এলাকায় লালমনিরহাট বুড়িমারী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম সাইফ উদ্দিন। তার বয়স ১৬ বছর।সে মদনপুর গ্রামের মোস্তাক হুজুরের ছেলে। নিহত সাইফ নামুড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুনঃ মাদ্রাসার শিশু ছাত্রকে তিন মাস বলাৎকারের অভিযোগ ৩ শিক্ষকের বিরুদ্ধে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বাড়ির পাশ দিয়ে যাওয়া লালমনিরহাট বুড়িমারী রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিল সাইফ উদ্দিন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ট্রেনের নিচে কাটা পড়ে সাইফ। এতে সাথে সাথেই ঘটনাস্থলেই প্রান হারায় সাইফ।
দুর্ঘটনার বিষয়ে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন,”দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।“






Users Today : 11
Users Last 30 days : 1172
Total Users : 21670
Total views : 34053
Who's Online : 0