• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

বিজয়ের মাসে মেট্রো যুগে প্রবেশ করলো বাংলাদেশ

Shimul Arjuna by Shimul Arjuna
December 28, 2022
in প্রথম পাতা, বাংলাদেশ
0 0
0
বিজয়ের মাসে মেট্রো যুগে প্রবেশ করলো বাংলাদেশ
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ উদ্বোধন হয়েছে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর প্রথম অংশ।আধুনিক যোগাযোগ বেবস্থায় আজ অর্জিত হতে যাচ্ছে নতুন এক মাইলফলক। মেট্রোজুগে প্রবেশ করেছে বাংলাদেশ।

আজ ২৮ ডিসেম্বর বুধবার বেলা ১১টা ৫ মিনিটে সবুজ পতাকা উড়িয়ে ও লাল ফিতা কেটে মেট্রো রেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিজয়ের মাসে প্রধানমন্ত্রীর কাছ থেকে ঢাকাবাসী পেলেন আরেকটি উপহার। এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করলো একটি আধুনিক মেট্রোরেল ব্যবস্থায়।

আজ বুধবার সকাল ১০টা ৪৯ মিনিটে দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।বেলা ১১টার দিকে দিয়াবাড়িতে পৌঁছান তিনি।সেখানে বেলা ১১ টায় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম ফলক উন্মোচন মাধ্যমে মেট্রোরেলের উদ্বোধন করেন। ফলক উন্মোচনের পর পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়ার মাধ্যমে মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

লাল ফিতা কেটে উদ্বোধনের করে উত্তরার উত্তর স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী।তিনি মেট্রো রেলে যাত্রী হয়ে উত্তরা থেকে ভ্রমন করে আগারগাঁও স্টেশনে এসে নামবেন।

এর আগে মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।মেট্রোরেল চালাতে পর্যাপ্ত চালকও নিয়োগ দেয়া হয়েছে। যাদের মধ্যে ছজন নারী চালক রয়েছে। আজ উদ্বোধনী দিনে চালকের আসনে থাকবেন মরিয়ম আফিজা।মরিয়ম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালক হিসেবে ২০২১ সালের ২ নভেম্বর নিয়োগ পান।

আগামীকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীরা চলাচল করতে পারবে এ বৈদ্যুতিক এ রেলে।প্রথম দিকে মেট্রোরেল প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলাচল করবে। উত্তরা থেকে আগারগাঁও অংশে বিরতিহীন ভাবে চলবে এই ট্রেন। চলাচলের পথে কোথাও থামবে না ট্রেনটি।প্রথম দিকে জনগণকে অভ্যস্ত করার জন্য বেশি যাত্রি নিয়ে চলাচল করা হবে না। মানুষ অভ্যস্ত হয়ে গেলে আস্তে আস্তে তিন মাসের ভেতরে পূর্ণরুপে চালানো হবে মেট্রোরেল।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগারগাঁও পয়েন্টে এলিভেটেড ভায়াডাক্টের প্রথম অংশ এবং এমআরটি লাইন-৬ এর ৯টি স্টেশনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উত্তরা দিয়াবাড়ি থেকে পল্লবী, রোকেয়া সরণি, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি), দোয়েল চত্বর এবং জাতীয় প্রেসক্লাব হয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এ মেট্রোরেল লাইনের মোট দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার।

মেট্রোরেল স্টেশনে যাত্রীদের আসা যাওয়ার জন্য থাকবে ৫০টি বিআরটিসি দ্বিতল বাস। এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে বিআরটিসির চুক্তি সম্পাদিত হয়েছে ইতিমধ্যে।এছাড়া যাত্রীদের জন্য দুটি রোড করেছে বিআরটিসি। একটি রোড আগারগাঁও থেকে ফার্মগেট-কাওরানবাজার, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। একইভাবে মতিঝিল থেকে গুলিস্তান, শাহবাগ, কাওরানবাজার, ফার্মগেট হয়ে আগারগাঁও পর্যন্ত আসা যাবে।

Tags: মেট্রোরেলমেট্রোরেল উদ্বোধন
Shimul Arjuna

Shimul Arjuna

Total Visitors

018987
Users Today : 9
Users Last 30 days : 629
Total Users : 18987
Total views : 31088
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?