বৈদ্যুতিক তারের ওপর গতরাতের উড়ানো ফানুস পড়ে থাকায় সাময়িক সময়ের জন্য চলাচল বন্ধ রাখা হয় মেট্রোরেল।
গত ৩১ ডিসেম্বর রাতে ইংরেজি নববর্ষকে বরন করতে উড়ানো বেশ কয়েকটি ফানুস মেট্রো রেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ায় দুর্ঘটনা এড়াতে আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।শেষ খবর পাওয়া পর্যন্ত ফানুস অপসারণের কাজ চলছে।
আজ ১ জানুয়ারি রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা গেছে।
আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।এ সময় মেট্রো রেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো ফানুস অপসারণ করা হচ্ছে।
আরও পড়ুনঃ দেশজুড়ে আজ উদযাপিত হবে “বই উৎসব”
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন,”বৈদ্যুতিক লাইনে উপর বেশ কয়েকটি ফানুস পড়েছে, বর্তমানে সেটির ক্লিনিং চলছে।এ কাজটি ম্যানুয়ালি করতে হয়।সবাই চেষ্টা করছে তবে কতক্ষণ লাগবে এটি এখনও বলা যাচ্ছে না।মেট্রো লাইনে ঢুকে হাতে বাঁশ নিয়ে এগুলো নামানো হচ্ছে। এটির এমন কোনো সুযোগ নেই যে ট্রেন চালিয়ে আসার সময় সেটি অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে।“
এসময় তিনি আরো বলেন, “সকাল থেকে এ কারনে ট্রেন চলাচল বন্ধ আছে। সকালে সুইপিং ট্রেন একটু বের হয়েছিল। ওরা এসেই ফানুস দেখে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে।“






Users Today : 8
Users Last 30 days : 1099
Total Users : 21691
Total views : 34075
Who's Online : 0