কক্সবাজারে জোরপূর্বক ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভরেগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল ০১ জানুয়ারি রবিবার রাত ১টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার রায়পুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটক যুবকের নাম মো. শাহাদাত হোসেন (৩২)।সে রায়পুরা এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুনঃ মাদারিপুরে জোরপূর্বক স্কুলছাত্রী ধর্ষণ,২ বখাটে গ্রেফতার
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে তিনি জানান,গত ২০২২ সালের ৯ নভেম্বর অভিযুক্ত শাহাদাত মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ কওরে এবং এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরে ধারণ করা ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি।এ ব্যাপারে ১ জানুয়ারি রোববার আদালতে মামলা করা হয়। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণ এবং ভিডিও প্রকাশের সত্যতা স্বীকার করেছেন। আসামিকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।






Users Today : 14
Users Last 30 days : 657
Total Users : 17647
Total views : 29532
Who's Online : 0