রাজধানীতে ঘাতক বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
আজ ২ জানুয়ারি সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কাজলায় সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত ৫ বছর বয়সী শিশুটির নাম মোঃআরাফাত।সে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা চরবাউশিয়া বড়কান্দি গ্রামের মো. শরিফ হোসেনের একমাত্র সন্তান। শিশুটির বাবা ধোলাইখাল প্লেনসিটের দোকানে কাজ করেন।ঘটনার সময় তিনি তাদের জন্য গুলিস্থানে অপেক্ষারত ছিলেন।
আরও পড়ুনঃকক্সবাজারে ইন্টারনেটে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,নিহত শিশু আরাফাত গত দুই বছর ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তাকে প্রতি মাসে রক্ত দিতে হয়। আর তাই আজ সকালে তার মা আইরিন বেগমের সাথে গ্রামের বাড়ি থেকে শান্তিনগর থ্যালাসেমিয়া ফাউন্ডেশন যাওয়ার উদ্দেশে কাজলা নামে সে।কিন্তু টোল প্লাজা সামনে নামার পর দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাসের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ীর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, “এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।“






Users Today : 14
Users Last 30 days : 657
Total Users : 17647
Total views : 29532
Who's Online : 0