বীর মুক্তিযোদ্ধা,বিশিষ্ট ক্রীড়া সংগঠক,বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ও বিশিষ্ট পরিবেশকর্মী স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন।
গতকাল ১ জানুয়ারি রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী ঢাকার শ্যামলী্তে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২০২২ সালের ২০ নভেম্বর তার অসুস্থতার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন স্থপতি ইকবাল হাবিব।
স্থপতি মোবাশ্বের হোসেনের দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন। প্রথমে চোখের সমস্যা নিয়ে গত ২০২২ সালের ৯ নভেম্বর রাজধানীর শ্যামলীতে বেসরকারি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার হার্টের আগের সমস্যা আবারও দেখা দেয়। গত কয়েকদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষমেশ তার মাল্টিপল অর্গান ফেইলিওর দেখা দেয়।এরপর প্রথমে আইসিইউ রাখা হলেও পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় এবং সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন:বৈদ্যুতিক তারে উপর ফানুস, সাময়িক সময়ের জন্য বন্ধ মেট্রোরেল
উল্লেখ্য স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যের স্নাতক সম্পন্ন করেন। তিনি এসোকনসাল্ট লিমিটেড-এর প্রধান স্থপতি। তিনি কমনওয়েলথ এসোসিয়েশন অফ আর্কিটেক্টস এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট-এর সভাপতি ছিলেন। স্থপতি মোবাশ্বের হোসেন আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়া (আর্কেশিয়া)এর প্রেসিডেন্টও ছিলেন।
স্থপতি হিসেবে তিনি বেশ কয়েকটি স্থাপনা নির্মাণের কাজ করে গেছেন। এর মধ্যে রয়েছে, প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন ও চট্টগ্রাম রেলস্টেশন উল্লেখযোগ্য।
স্থপতি মোবাশ্বের হোসেন তার জীবনে কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে আমেরিকান স্থপতি ইনস্টিটিউট (এআইএ) প্রেসিডেন্ট পদক ২০০৯ উল্লেখযোগ্য।





Users Today : 9
Users Last 30 days : 684
Total Users : 17721
Total views : 29615
Who's Online : 0