কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জীপগাড়ি উল্টে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় চালকসহ আরও সাতজন আহত হয়েছেন।
গতকাল ৬ জানুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজার জেলার রামু উপজেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের নাম মমতাজ বেগম (৬০)।তিনি পুরান ঢাকার ওয়ারী এলাকার বাসিন্দা।তার স্বামীর নাম মৃত রুহুল আমিন। তবে দুর্ঘটনায় আহতদের নাম ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেন,গতকাল শুক্রবার রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জীপগাড়িতে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিল।গাড়ীটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ীটির চালকসহ ৮ জন আহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ
তিনি আরও বলেন,তবে আহতদের হাসপাতালে আনার পথে আগেই এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সাতজনের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।






Users Today : 6
Users Last 30 days : 626
Total Users : 18984
Total views : 31085
Who's Online : 0