কানাডিয়ান অনলাইন প্রকাশনা প্রতিষ্ঠান ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’এর ‘দ্য টপ হেভি গ্লোবাল ইকোনমি’ শীর্ষক এক প্রতিবেদনে বর্তমান বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির মধ্যে বাংলাদেশ ৩৫তম বৃহত্তম অর্থনীতি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
গত ২০২২ সালের ২৯ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) এর পরিসংখ্যান উদ্ধৃত করে, ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ এই তথ্য জানিয়েছে।তালিকায় থাকা দেশগুলোকে তাদের মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়েছিল।
আইএমএফ পরিসংখ্যানের ভিত্তিতে এই তালিকায় দক্ষিণ এশিয়ার মাত্র দুটি দেশ যথাক্রমে বাংলাদেশ ও ভারত ৫০টি বৃহত্তম অর্থনীতির অংশ হিসেবে বিবেচিত হয়েছে।
কানাডিয়ান প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুসারে,বাংলাদেশ প্রায় ৪৬০.৮ বিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে ২০২২ সালে ৬ ধাপ এগিয়ে বর্তমান বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৪১তম। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত ৩.৪৬ ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে বিশ্ব অর্থনীতিতে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে। এর আগে তাদের অবস্থান ছিল ষষ্ঠ অবস্থায়।
প্রতিবেদন অনুসারে বর্তমান বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় থাকা প্রথম ১০টি বৃহত্তম অর্থনীতির প্রথম ৫টি দেশ যথাক্রমেঃ যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি ও ভারত। অন্য পাঁচ দেশ হলো: যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, রাশিয়া ও ইতালি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে ১০১.৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।







Users Today : 12
Users Last 30 days : 655
Total Users : 17645
Total views : 29529
Who's Online : 0