কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে আরও এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন।
আজ ৮ জানুয়ারি রোববার ভোরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-৮ এ ঘটনা ঘটে।
দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত রোহিঙ্গা মাঝির নাম মোহাম্মদ সেলিম (৩৫)।উখিয়ার বালুখালী ৮- নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আব্দুস সোবহানের ছেলে। তিনি ওই ক্যাম্পের বি-ব্লকের সাব মাঝি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃসুনামগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান
ওসি শেখ মোহাম্মদ আলী সংবাদমাধ্যমকে বলেন,”নিহত মাঝি সেলিমকে ভোরে ঘর থেকে ঢেকে নিয়ে আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা তার আগেই সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে।“
উখিয়ার বালুখালী কতুপালং ক্যাম্প-৮ এ বসবাসকারী সাধারন রোহিঙ্গারা জানান,মাঝি সেলিম ক্যাম্পে আরসা বিরোধী হিসেবে সবসময় সোচ্চার ছিল। হয়তো সে কারনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপগুলো আবারও সক্রিয় হয়েছে। ফলে ১২ ঘণ্টার ভেতরে ক্যাম্পে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়-ভীতির মধ্য রয়েছেন।
আরও পড়ুনঃউখিয়ায় ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি খুন
এর আগে শনিবার রাত ৮টার দিকে কক্সবাজারে উখিয়া পালংখালী শরণার্থী শিবিরে একদল মুখোশধারীর ছুরিকাঘাতে আবদুর রশীদ (৩৫) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।






Users Today : 2
Users Last 30 days : 1104
Total Users : 21672
Total views : 34056
Who's Online : 0