কক্সবাজার থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ এক তরুণীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গতকাল ৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান। কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে ইয়াবাপাচারকারী ঐ তরুণীকে আটক করা হয়।
আটককৃত ৩২ বছর বয়সী তরুণীর নাম জাহেদা খানম।সে সেন্টমার্টিনের বাজারপাড়ার এলাকার বাসিন্দা।তার স্বামীর নাম নুরুল আবসার।
আরও পড়ুনঃ ভারতে ক্লাস ভরা ছাত্রী দেখে দুশ্চিন্তায় অজ্ঞান ছাত্র, ভর্তি হাসপাতালে
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বিজিবি জানায়, টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে করে ইয়াবা পাচার হচ্ছে এমন একটা গোপন সংবাদ বিজিবির কাছে আসে। সেই সংবাদের ভিত্তিতে বিজিবি মরিচ্যা চেকপোস্টে তাদের তল্লাশী কার্যক্রম জোরদার করে।
তল্লাশীর একপর্যায়ে হ্নীলা হতে কক্সবাজারগামী একটি সিএনজি মরিচ্যা যৌথ চেকপোস্টে আসলে তাকে থামানো হয়। সিএনজিতে থাকা যাত্রী জাহেদা খানমকে আটক করে প্রাথমিকভাবে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে।পরবর্তীতে বিজিবির নারী সৈনিকদ্বারা তাকে ভালোভাবে তল্লাশী করা হলে তার শরীরের সঙ্গে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাদক পাচারকারী তরুণীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।





Users Today : 40
Users Last 30 days : 1393
Total Users : 23338
Total views : 35851
Who's Online : 0