পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী নিহত ও মটরসাইকেলে থাকা অপর এক স্কুলছাত্র আহত হয়েছে।
গতকাল ৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মালিগাছার টেবুনিয়া নামক স্থানে কার্ভাডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর নাম রেদোয়ান ইসলাম রুপম (২০)।তিনি পাবনা সদরের পৌর এলাকার গোপালপুর মহল্লার বাসিন্দা।তার পিতার নাম মৃত আব্দুল বাতেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন রুপম। দুর্ঘটনায় গুরুতর আহত অপর স্কুলছাত্রের নাম অমিত হোসেন।
আরও পড়ুনঃ মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৩৪
পুলিশ ও পারিবারিক সূত্র থেকে দুর্ঘটনার বিষয়ে জানা যায়জে,গতকাল শুক্রবার সন্ধ্যার পর রুপম এবং অমিত নিজেদের মোটরসাইকেল নিয়ে ঈশ্বরদী যাওয়ার পথে মালিগাছার টেবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুপমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনতা ঘাতক কাভার্ডভ্যানকে আটক করলেও এর চালক ও তার সহযোগী সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।
দুর্ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা সংবাদমাধ্যমকে জানান, “ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগী পালিয়েছে।“





Users Today : 12
Users Last 30 days : 1399
Total Users : 23362
Total views : 35882
Who's Online : 1