বরিশালে নিখোঁজের নয়দিন পর ব্যবসায়ী বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূলহোতাসহ তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।
গতকাল ৪ ফেব্রুয়ারি শনিবার সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) অধিনায়ক লেফটেন্ট কর্নেল মাহমুদুল হাসান।
উদ্ধার হওয়া মৃত ব্যবসায়ী নাম শাহিন মোল্লা।তিনি বরিশালের রুপাতলী এলাকার মুদি ব্যবসায়ী ছিলেন।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে কর্নেল মাহমুদুল হাসান বলেন,নিহত শাহিন মোল্লার সঙ্গে আসামি ইউসুফ মোল্লার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু শাহিন, ইউসুফের সদ্য বিবাহিতা স্ত্রীকে কুপ্রস্তাব দেয়।এতে ক্ষিপ্ত হয়ে শাহিনকে রূপাতলীর বাসায় ডেকে নিয়ে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে ইউসুফ।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৯ জনকে আটক
উল্লেখ্য গত ২৭ জানুয়ারি বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে নিখোঁজ হন ব্যবসায়ী শাহিন মোল্লা।পরে ২ ফেব্রুয়ারি নিখোঁজের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।
অতঃপর শাহিনের সন্ধান চেয়ে থানায় ও র্যাবের কাছে তার পরিবার আবেদন করে এবং এরই প্রেক্ষিতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৪ ফেব্রুয়ারি বাকেরগঞ্জ থেকে ঘটনার মূলহোতা ইউসুফ মোল্লাসহ সহযোগী নাজমুল ইসলাম ও হামিম শিকদারকে গ্রেফতার করে র্যাব।
পরে আটককৃতদের দেয়া তথ্যমতে, ইউসুফের রূপাতলী এলাকার বাসার বাথরুমের ছাদের ওপর থেকে শাহিনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে জানায় র্যাব।






Users Today : 41
Users Last 30 days : 1216
Total Users : 21829
Total views : 34214
Who's Online : 0