ঝিনাইদহে মাছবোঝাই পিকআপের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় ভ্যানযাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। উক্ত দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ ২৮ মার্চ মঙ্গলবার সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত স্বামী-স্ত্রী দুজন হলেন সাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা (৪৫)।তারা দুজনই ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৭ জন
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে সংবাদমাধ্যমকে জানান,দুর্ঘটনাকারী মাছবোঝাই পিকআপটি যশোর থেকে ঝিনাইদহ যাচ্ছিল।পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ওই পিকআপটি চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা গৃহবধূ পারভিনা মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত বাকি ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আহত সাবদার আলীকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না পেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।






Users Today : 40
Users Last 30 days : 1136
Total Users : 21406
Total views : 33778
Who's Online : 0