ময়মনসিংহে ভুট্টা ক্ষেত থেকে ৪ সন্তানের জননীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ২৯ মার্চ বুধবার সকালে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাশাটি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে এই অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মৃতদেহটি চার সন্তানের জননী রাশিদা বেগমের।তার পিতার নাম কফিল উদ্দিন।
আরও পরুনঃ মাদারীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত ১,আহত ১
পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানা যায়,নিহত রাশিদার সঙ্গে প্রায় সাত-আট বছর আগেই তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সেই থেকে চার সন্তানের এ জননী রাশিদা বাবা কফিল উদ্দিনের হরিনাদী গ্রামের বাড়িতে বসবাস করতেন। উল্লেখ্য গত ২৬ মার্চ রবিবার বাবার বাড়ি থেকে বের হয়ে গেলে তিনি আর ফিরে আসেননি।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পায়নি।এরই মধ্যে গতকাল বুধবার সকালে বাশাটি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে তার অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় উদ্ধার।
মৃতদেহ উদ্ধার করা প্রসঙ্গে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।






Users Today : 1
Users Last 30 days : 1406
Total Users : 23351
Total views : 35870
Who's Online : 0