পিরোজপুরের ভান্ডারিয়ায় খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল ২৯ মার্চ বুধবার দুপুরে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার তেলাখালী ইউনিয়নের বর্ডার ব্রিজ খালে এ দুর্ঘটনা ঘটে।
ভান্ডারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের ইসমাইল হাওলাদারের ১১ বছর বয়সী ছেলে নুর মোহাম্মদ এবং ঢাকার উত্তর বাড্ডা এলাকার ওসমান গণির ১০ বছরেরছেলে মো. হাসিবুল । তারা সম্পর্কে মামা ও ভাগনে।
আরও পড়ুনঃ ময়মনসিংহে ভুট্টা ক্ষেত থেকে ৪ সন্তানের জননীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
নিহতদের আত্মীয়স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রমজান এর ছুটিতে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে নানা বাড়িতে কয়েক দিন আগে ঢাকা থেকে বেড়াতে আসে হাসিবুল। গতকাল দুপুরে দুপুরে হাসিবুল তার মামা নুর মোহাম্মদের সঙ্গে গোসল করার জন্য বর্ডার ব্রিজ খালে যায়। গোসল করতে গিয়ে অনেক সময় পরও বাড়িতে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করা শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পাড়ে ঘাটের পানির নিচ থেকে তাদের দুইজনকে উদ্ধার করে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করে।
এ প্রসঙ্গে ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান,”খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।“





Users Today : 0
Users Last 30 days : 1405
Total Users : 23350
Total views : 35869
Who's Online : 0