রাঙামাটিতে ব্রজ্রপাতে এক কলেজছাত্র নিহত

রাঙামাটিতে ব্রজ্রপাতে ১৮ বছর বয়সী এক কলেজছাত্র নিহত হয়েছেন।

গতকাল ৫ এপ্রিল বুধবার দিবাগত রাতে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

নিহত কলেজ ছাত্রের নাম নিক্কন তঞ্চঙ্গ্যা।সে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইনপাড়া এলাকার বাসিন্দা।তার পিতার নাম মুচুল্লাহ তঞ্চঙ্গ্যা।নিহত নিক্কন রাজস্থলী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বুধবার রাতে বৃষ্টি হওয়ার সময় নিক্কন তঞ্চঙ্গ্যা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান।

আরও পড়ুনঃ নোয়াখালীতে সরকারী হাসপাতালের পাশের ড্রেন থেকে নবজাতক উদ্ধার

এদিকে আজ ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নিক্কন তঞ্চঙ্গ্যার মরদেহ সৎকার করা হবে বলে নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।