কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিজ জালে আটকা পড়ে পানিতে ডুবে প্রান হারিয়েছে এক যুবক।
গতকাল ৮ এপ্রিল শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া টি-বাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনঃটাঙ্গাইলে অটোরিকশা চালককে গলা কেটে খুন করেছে ছিনতাইকারীরা
নিহত ২০ বছর বয়সী যুবকের নাম গহুর বাদশা।সে রানিগঞ্জ ইউনিয়নের বেড়িবাধ এলাকার বাসিন্দা।তার পিতার নাম আবুল কালাম মিয়া। শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্র নদ থেকে বাদশার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত যুবক শুক্রবার দুপুরে ঝাকি জাল(মুঠ জাল) নিয়ে রাণীগঞ্জ ইউনিয়নের কালিরকুড়া টি বাধ এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে জাল আটকে গেলে পানিতে নেমে ডুব দিয়ে পানির নিচে জাল ঠিক করতে। কিন্তু অনেকক্ষণ তার কোনো খোঁজ না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর বিকেলের দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ খবরুল ইসলাম মন্ডল জানান, রংপুর থেকে আসা আমাদের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টায় নিখোঁজের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।নিহত যুবক পানিতে ডুব দিয়ে জাল ঠিক করতে গিয়ে নিজের জালে আটকা পড়ে নিহত হয়েছে বলে জানান তিনি।







Users Today : 3
Users Last 30 days : 1139
Total Users : 21453
Total views : 33825
Who's Online : 0