বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে জাতীয় ঈদগাহ মাঠে শেষ ঈদের জামাত আদায় করলেন মো. আবদুল হামিদ।
আজ ২২ এপ্রিল শনিবার সকালে ঈদুল ফিতরের নামাজ পড়তে জাতীয় ইদগাহ মাঠে পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
আজ সকাল ৮ টা ৫৫ মিনিটে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঈদের প্রধান জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুনঃ গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত
বঙ্গভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছিলেন, রাষ্ট্রপতি সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।পরে তিনি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বঙ্গভবনে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং একটি সংক্ষিপ্ত ভাষণও দিবেন। এই শুভেচ্ছা বিনিময় হবে বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে তার শেষ ঈদ শুভেচ্ছা বিনিময়। সেখানে উপস্থিত থাকবেন সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সকল শ্রেণি-পেশার মানুষ।
প্রসঙ্গত করোনা মহামারির কারণে ২০২০ ও ২১ সালে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। কিছু বিধিনিষেধ মেনে ২০২২ সালে ঈদুল ফিতরের নামাজ জাতীয় ইদগাহ মাঠে অনুষ্ঠিত হলেও এতে অংশ নেননি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেবার বঙ্গভবনে ঈদের জামাত আদায় করেন তিনি।
আরও পড়ুনঃআগামী ২৪ এপ্রিল শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
উল্লেখ টানা দুই মেয়াদে ১০ বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শেষে আগামী ২৪ এপ্রিল বিদায় নেবেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। আগামী সোমবার দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন।২৪ এপ্রিল সকাল ১১টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে এরই মধ্যে সেজেছে পুরো বঙ্গভবন। উৎসব আমেজ আর সাজ সাজ রব বিরাজ করছে সর্বত্র। নতুন রাষ্ট্রপতির শপথের পরপরই বিদায় নেবেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কোনো রাষ্ট্রপতিকে বিদায় জানাতে এই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে রাজসিক বিদায় সংবর্ধনার।





Users Today : 25
Users Last 30 days : 806
Total Users : 18130
Total views : 30063
Who's Online : 0