মুম্বাইয়ের হোটেল থেকে পতিতাবৃত্তির অভিযোগে ভোজপুরী অভিনেত্রী সুমন কুমারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।এ ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গেছে বাণিজ্যনগরীতে।
গত ২১ এপ্রিল শুক্রবার রাতে মুম্বাইয়ের আরে কলোনি এলাকার নামী একটি হোটেলে দেহব্যবসা চালানো হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে আচমকা হানা দেয় মুম্বাই পুলিশ।সেখান থেকেই অভিনেত্রী সুমন কুমারীকে গ্রেফতার করা হয়।
ভারতীয় দৈনিক আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
আরও পড়ুনঃ ঢাকাসহ ২০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে পুলিশ বলছে,মুম্বাইয়ের ওই হোটেলে উঠথি মডেলদের দিয়ে দেহব্যবসা চালানো হয় গোপনসূত্রে এমন খবর পায় তারা।তাই চক্রটিকে ধরতে সেই অনুযায়ী পরিকল্পনা সাজায় তারা।পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ এক তরুণীকে ওই হোটেলে পাঠায়। নকল নাম এবং ছদ্মবেশে তিনি হোটেলে যান। তার কথায় সায় দিয়ে পুলিশের বিছানো জালে ধরা পড়েন অভিনেত্রী সুমন। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের সন্ধানও করা হচ্ছে।সম্প্রতি মুম্বাইয়ে এই ধরনের চক্রের বাড়বাড়ন্ত শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
পুলিশ আরও জানায়, ভোজপুরী অভিনেত্রী সুমন কুমারী এই চক্রটির মূলহোতা।তিনি হোটেলে মডেলদের জোগান দিতেন। যারা দেশের নানা প্রান্ত থেকে মুম্বাইয়ে গিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেন, তাদের ফাঁদে ফেলে পতিতাবৃত্তি গ্রহণেও বাধ্য করেন তিনি। প্রত্যেক মডেলের জন্য ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা করে নিতেন তিনি।তার বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য ভোজপুরী অভিনেত্রী সুমন কুমারী ‘ল্যায়লা মজনু’-সহ একাধিক জনপ্রিয় ভোজপুরী ছবিতে কাজ করেছেন।এছাড়াও বেশ কিছু কমেডি শো-তেও তাকে দেখা গিয়েছে।







Users Today : 7
Users Last 30 days : 1025
Total Users : 18579
Total views : 30602
Who's Online : 1